বিরল এক লজ্জার রেকর্ডে বাংলাদেশ ভিডিও সহকারে দেখুন



হায়দ্রাবাদ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশী বোলারদের বলতে গেলে পাত্তাই দেননি ভারতীয় ব্যাটসম্যানেরা। তাসকিন-রাব্বিদের রীতিমত নাস্তানাবুদ করে ৬৮৭ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে বিরাট কোহলির দল।

আর কোহলি বাহিনীর ব্যাটিং তান্ডবের দিনে একটি বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে বাংলাদেশী বোলাররা! তবে রেকর্ডটি গর্বের নয়, বরং বিব্রতকর। বাংলাদেশের মোট ৫ জোন বোলার এদিন রান দেয়ার সেঞ্চুরি করে ফেলেছেন।


আর এই নিয়ে টেস্ট ইতিহাসে এমন ঘটনা সপ্তমবারের মতো ঘটলো। রান দেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি উদার ছিলেন টাইগারদের দুই পেসার তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

১ উইকেট শিকার করলেও তাসকিন ২৫ ওভারে রান দিয়েছেন ১২৭ যেখানে ওভারপ্রতি তাঁর রানের গড় ৫.০৮!  অন্যদিকে রাব্বি ১৯ ওভার বলে করে রান দিয়েছেন ১০০। ওভারপ্রতি ৫.২৬

৪২ ওভার বল করে একটিও মেডেন না পাওয়া স্পিনার মেহেদী হাসান মিরাজ দিয়েছেন ১৬৫ রান! যদিও উইকেট শিকার করেছেন দুইটি। এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন অনেকটাই নিস্প্রভ। ২৪ ওভার বল করেছিলেন তিনি। রান দিয়েছেন ১০৪।

আরেক স্পিনার তাইজুল ইসলাম ৩ উইকেট পেলেও ৪৭ ওভার বলে করে ১৫৬ রান দিয়েছেন। টেস্টে এর আগে পাঁচ বার ১০০ এর উপরে রান দিয়েছিলেন বাংলাদেশের চার বোলার। এবার হায়দ্রাবাদে নিজেদের সেই লজ্জার রেকর্ডও টপকে গেলো তাসকিন-রাব্বিরা।

ম্যাচ রিপোর্ট ভিডিওঃ

কোন মন্তব্য নেই

AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.