অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরছেন মালিঙ্গা


অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টুয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড।

এদিকে ইনজুরি ও ফিটনেস সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন ডান হাতি পেসার লাসিথ মালিঙ্গা। চলতি মাসের ১৭ তারিখ অনুষ্ঠিত হবে সিরজের প্রথম টি-টুয়েন্টি।


মেলবোর্নে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে। বাকি দু’টি ম্যাচ ১৯ ও ২২ ফেব্রুয়ারি যথাক্রমে ভিক্টোরিয়া ও অ্যাডিলেড ওভালে।

এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজে ফর্মহীন দিনেশ চান্দিমালকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে প্রোটিয়াদের বিপক্ষে না থাকা অলরাউন্ডার দাসুন শানাকা ও মিলিন্ডা সিরিবর্ধনা, ব্যাটসম্যান দিলশান মুনাবেরা ও চামারা কাপুগেদারা দলে ফিরেছেন।

ধনাঞ্জয়া ডি সিলভা, থিকশিলা ডি সিলভা, নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমল দলে নেই। উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা ও লেগস্পিনার জেফরি ভান্ডারসেরও ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি।

শ্রীলঙ্কা স্কোয়াড: উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, আসিলা গুনারাত্নে, দিলশান মুনাবেরা, কুশল মেন্ডিস, মিলিন্ডা সিরিবর্ধনা, সাচিথ পাথিরানা, চামারা কাপুগেদারা, সিকুজে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, ইসুরু উদানা, দাসুন শানাকা, লক্ষণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, ভিকুম সঞ্জয়া।

কোন মন্তব্য নেই

AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.