সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থানকে ৯ উইকেটে হারালো সানরাইজার্স হায়দরাবাদ
প্রথমে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থানকে পাঠায় ।চতুর্থ ওভারেই সাকিব আল হাসানকে আক্রমণে এনেছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বসেরা অলরাউন্ডার প্রথম ওভারে দিলেন ৬, পরের ওভারেও ৬। সাকিবের তৃতীয় ওভারে কোনো বাউন্ডারি না হলেও দিলেন ৮ রান। সাকিবের জাদু দেখা গেল তাঁর চতুর্থ ওভারে। মাত্র ৩ রান খরচ করে পেয়ে গেলেন সঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপতির উইকেট দুটি। ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট—হায়দরাবাদের জার্সিতে দুর্দান্ত অভিষেক সাকিবের।
সাকিবের সঙ্গে দুর্দান্ত বোলিং করেছেন তাঁর সতীর্থ বোলাররাও। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হায়দরাবাদের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থান ৯ উইকেটে তুলতে পেরেছে ১২৫ রান।
নিজের প্রথম দুই ওভারে দুটি বাউন্ডারি। সাকিবকে আর সীমানার ওপারে নিতে পারেননি রাজস্থানের কোনো ব্যাটসম্যান। ২৪ বলের ৯টি ডট দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের রেখেছেন চাপে। ফল হিসেবে ইনিংসের ১৪তম ওভারে পেয়ে গেছেন মূল্যবান দুটি উইকেট—বিশেষ করে স্যামসনের উইকেটটি। থিতু হয়ে গিয়েছিলেন রাজস্থানের উইকেটকিপার ব্যাটসম্যান। স্যামসনকে বেরিয়ে আসতে দেখে বল পিচ করালেন অফস্টাম্পের অনেক বাইরে। টাইমিংয়ে গড়বড়ে বল উঠে গেল বাতাসে। রশিদ খানের ক্যাচটা হলোও দুর্দান্ত। ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকা স্যামসনকে ফিরিয়ে সাকিবের চিরচেনা উদ্যাপন।
উইকেটসংখ্যায় সাকিবের চেয়ে পিছিয়ে থাকলেও অসাধারণ বোলিং করেছেন রশিদ খানও। তিনিও ৪ ওভারে দিয়েছেন ২৩ রান। উইকেট পেয়েছেন ১টি। আফগান লেগ স্পিনার ডট দিয়েছেন ১১টি। তবে সবচেয়ে দুর্দান্ত ছিলেন সিদ্ধার্থ কৌল—৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। কম-বেশি ভালো বোলিং করেছেন হায়দরাবদের সব বোলারই। রাজস্থানের ব্যাটসম্যানরা ডটই খেলেছেন ৪৮টি। ২০ ওভারের ছয়টিই যদি হয় ‘মেডেন’, রাজস্থানের চ্যালেঞ্জিং স্কোর হবে কী করে!
ব্যাটিং করতে নেমেশুরুতে ৬ রানের মাথায় উইকেট শাহাকে হারায় সানরাইজার্স হায়দরাবাদ । শিখর ধাওয়ানে ৭৭*(৫৭ বলে) অপরাজিত ইংনিস সুবাদে ও সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন৩৫* (৩৬ বলে ) নির্ভর যোগ্য ব্যাটিং নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

কোন মন্তব্য নেই