হটাৎ বৃদ্ধের বেশে কি করছেন ব্রেট লি!
![]() |
| ব্রেট লি! |
কিছুদিন আগেই ভারতের মুম্বাইয়ের রাস্তায় ‘গলি ক্রিকেট’ খেলে সবাইকে চমকে দিয়েছিলেন শচীন টেন্ডুলকার। আর তার এমন কাণ্ডে তিনি অনেক প্রশংসিতও হয়েছিলেন। এবার ভারতের একটি পার্কে শিশুদের সাথে ক্রিকেট খেললেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা পেসার ব্রেট লি। তবে একটু ভিন্ন সাজে। একেবারে জীর্ণ বস্ত্র পরিহিত এক বৃদ্ধের ছদ্মবেশে তাদের সঙ্গে ক্রিকেট খেললেন তিনি।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধারাভাষ্যকার হিসেবে বর্তমানে ভারতে রয়েছেন ব্রেট লি। আর তাই কাজের ফাঁকে ভিন্ন বেশে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠলেন তিনি। সাদা পরচুলা ও সাদা দাড়ি লাগিয়ে একটি পার্কে ঢুকে তিনি এমন ভাব নিলেন যেন ক্রিকেট খেলতেই পারেন না। আর তাই শিশুদের কাছ থেকে পরামর্শ নেন এবং ব্যাট ও বল হাতে কিছু আলগা ডেলিভারিও দেন তিনি।
তবে এরপর অবশ্য নিজের দক্ষতা দেখান তিনি। আর তাতেই শিশুরা অবাক হয়ে যান। পরে অবশ্য তিনি তার আসল রূপে ফিরে আসেন। এরপর শিশুরা তাকে চিনতে পেরে তার কাছে ভীড় জমান এবং অটোগ্রাফের জন্য তাকে ঘিরে ধরে।
আর এই ভিডিওটি স্টার স্পোর্টস তাদের টুইটারে পোস্ট করে এবং ক্যাপশনে লিখে, ‘একজন জীর্ণ বয়স্ক মানুষ স্থানীয় একটি পার্কে গেছেন শিশুদের সাথে ক্রিকেট খেলতে। তারা একটুও বুঝতে পারেনি তিনি ব্রেট লি ছাড়া কেউ নন।
