লক্ষ্মণের পাস মার্ক পাচ্ছেন মুশফিক-সাকিবরা
সম্প্রতি শেষ হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একমাত্র টেস্ট। সেই টেস্টে সফরকারী টাইগারদের হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভিরাট কোহলির দল।
এদিকে এই টেস্টে হারলেও অনেক প্রাপ্তি ছিল টাইগারদের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদের প্রায় দেড় বছর পর সাদা পোষাকে রানের দেখা পাওয়া, মেহেদি হাসান মিরাজের নিজেকে ব্যাটসম্যান হিসেবে প্রমান করা।
এছাড়াও সাকিব আল হাসান এবং টেস্ট দলপতি মুশফিকুর রহিমের ব্যাটিং দক্ষতা। এসব কিছুই সাদা পোষাকের বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া।
আর টাইগার খেলোয়াড়দের এসবদিকই নজর কেড়েছে ভারতের সাবেক লিজেন্ডারি ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের। বাংলাদেশ দলের প্রশংসা করার পাশাপাশি এই ডান হাতি ব্যাটসম্যান আরও মনে করেন বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তিনি বলেন,
‘যদিও বাংলাদেশ এই টেস্টে পরাজিত হয়েছে তারপরও এই টেস্টে তাদের অনেক প্রাপ্তি আছে মনে করি।
তাদের যোগ্য বোলিং লাইন আপ ছিলনা, টসে হেরেছিল তারা তারপরও আমি মনে করি তারা যথেষ্ট ভালো করেছে।’
অন্যদিকে টাইগার ব্যাটসম্যানরা যেভাবে দুই ইনিংসে তাদের সর্বোচ্চ প্রচেস্টা করেছে। তিনি বলেন,
‘সাকিব, মুশফিক-মিরাজরা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে প্রথম ইনিংসে আর দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহও রান পেয়েছে যেটা আমি করি ভালো।’
পাশাপাশি সাবেক এই ভারতীয় আরও মনে করেন বাংলাদেশের আরও বেশী করে টেস্ট খেলার সুযোগ পাওয়া উচিৎ। তিনি জানান,
‘আমার মতে বাংলাদেশ দল যত বেশী টেস্ট খেলবে ততবেশী পরিপক্ব হবে। তবে এই টেস্টের জন্য আমি টাইগারদের বলতে চাই সাবাস বাংলাদেশ।

কোন মন্তব্য নেই