নেশনস লিগের জন্য পর্তুগালের দল ঘোষণা

cristiano ronaldo
আগামী মাসে ইউয়েফা নেশনস লিগের ফাইনাল রাউন্ডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগাল ম্যানেজার ফার্নান্দো সান্তোস। ক্রিশ্চিয়ানো রোনালদো, বের্নার্দো সিলভারা আছেন দলে। আছেন হুয়াও ফেলিক্সও। তবে জায়গা হারিয়েছেন আন্দ্রে সিলভা। তবে চমক হচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাব উলভস থেকে সুযোগ পেয়েছেন ৪ জন খেলোয়াড়।

আগামী মাসে ৫ তারিখে নেশনস লিগের সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। জিতে গেলে ফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে ইংল্যান্ড বা নেদারল্যান্ডসের। ঘরের মাঠ পোর্তোতে তাই আরও একবার আন্তর্জাতিক শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ থাকছে রোনালদোর সামনে। 

স্কোয়াড ঃ

গোলরক্ষক
বেতো, রুই প্যাট্রিসিও, হোসে সা

ডিফেন্ডার ঃ
রাফায়েল গুরেরো, মারিও রুই, নেলসন সেমেদো, হুয়াও ক্যান্সেলো, রুবেন ডিয়াজ, হসে ফন্ট, পেপে

মিডফিল্ডারঃ
দানিলো পেরেইরা, ব্রুনো ফার্নান্দেজ, উলিয়াম কার্ভালহো, পিজ্জি, রুবেন নেভেস, হুয়াও মুটিনহো

ফরোয়ার্ডঃ
বের্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিয়েগো ইয়োতা, ডিয়েগো সউসা, হুয়াও ফেলিক্স, গন্সালো গুইদেস, রাফা সিলভা     
AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.