Dhaka Dynamites vs Rajshahi Kings, 2nd Match - Live Cricket II Series: Bangladesh Premier League 2019 Venue: Shere Bangla National Stadium, Dhaka





শুরুতে হযরতউল্লাহ জাজাই ও সুনীল নারাইনের ঝড়, মাঝে রাজশাহী স্পিনারদের রেশ টেনে ধরা। আর শেষে গিয়ে শুভাগত হোম ও আন্দ্রে রাসেলের জুটি। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসের হাইলাইটস এটিই। তিন ধাপের এই ইনিংসে শেষ পর্যন্ত ১৮৯ রান পর্যন্ত গেছে ঢাকা ডায়নামাইটস। 
প্রথম ওভারে মিরাজকে ছয় মেরে শুরু করেছিলেন জাজাই, পাওয়ারপ্লের শেষ ওভারে কাইস আহমেদের ১ রানের পরও উঠেছিল ৬৮ রান। ১০ ওভারে উঠেছিল ১১৩ রান, কোনও উইকেট না হারিয়েই। প্রথম ২ ওভারে ৩০ রান গোণা মিরাজ তৃতীয় ওভারে এসে এনেছেন ব্রেকথ্রু, সে ওভারেও জাজাই তাকে ছয় মেরেছিলেন, তবে আবার টেনে মারতে গিয়ে লং অনে ধরা পড়েছেন ৪১ বলে ৭৮ রান করে। 
এরপরই একটা ধস নেমেছে ঢাকার ইনিংসে। ১১.৫ থেকে ১৫.২ ওভারে ১২ রান তুলতে তারা হারিয়েছে ৪ উইকেট। এরপর অবশ্য তাদেরকে ফিরিয়ে এনেছেন হোম ও রাসেল। সঙ্গে যুক্ত হয়েছে রাজশাহীর পিচ্ছিল ফিল্ডিং। দুইটি ক্যাচ মিস করেছেন তারা, অন্তত ৮ রান মিস করেছেন সহজেই। আবার স্নিকো বা আল্ট্রা-এজ ছাড়া বিপিএলের অদ্ভুত রিভিউও ভুগিয়েছে তাদের। হোম-রাসেলের জুটিতে এসেছে ৫৩ রান, হোম অপরাজিত ছিলেন ১৪ বলে ৩৮ রানে। 
AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.