ইমরুল-সৌম্যর জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের ৩-০


জিম্বাবুয়ে ২৮৬/৫, ৫০ ওভার (উইলিয়ামস ১২৯*, টেইলর ৭৫; নাজমুল ২/৫৮)
বাংলাদেশ ২৮৮/৩, ৪২.১ ওভার (সৌম্য ১১৭, ইমরুল ১১৫)
বাংলাদেশ ৩ উইকেটে জয়ী ও সিরিজ ৩-০ তে জয়ী

দুজনের কারও থাকার কথা ছিল না এশিয়া কাপেও, মাঝপথে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। ইমরুল এ সিরিজে জায়গা ধরে রাখলেন, প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরির পরের ম্যাচে করলেন ৯০, থাকলো শুধু ১০ রানের আক্ষেপ। সৌম্য তো বাদই পড়েছিলেন, তাকে ডাকা হলো সিরিজের মাঝপথে, আজ নেমেও গেলেন। সুযোগটা কাজে লাগালেন কী দারুণভাবে! চট্টগ্রামে দুজনই লাফিয়ে উঠে গর্জন করলেন সেঞ্চুরির পর। ইমরুল কায়েস এ সিরিজে যেন ব্যাটিংয়ের চিট-মোড বের করেছেন, সিরিজসেরা হলেন তিনি। আর সৌম্য ম্যাচসেরা। তাদের জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ২৮৬ রান হেসেখেলে পার হয়ে গেছে বাংলাদেশ, জিতেছে ৩-০ তে। আর দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশে এসেও ওই হোয়াইটওয়াশই হলো জিম্বাবুয়ে।

বিস্তারিত আসছে...
AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.