প্রথমবারের মতো রোনালদোকে ভোট দিলেন মেসি!

messi and ronaldo pic:twitter
গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা জিতলেও চ্যাম্পিয়নস লিগে হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছিল লিওনেল মেসিকে। বিশ্বকাপেও তার অধীনে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ড পেরোতে পারেনি। ইউয়েফা বর্ষসেরার মতো তাই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও উঠল না মেসির হাতে। তবে এবার ফিফার বর্ষসেরার ভোটাভুটিতে ছোট্ট একটি চমক দেখিয়েছেন মেসি। এই প্রথমবার সেরা হওয়ার লড়াইয়ে রোনালদোকে ভোট দিয়েছেন তিনি!

২০১১ সালে আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার পর থেকেই ফিফার এই আয়োজনে ভোট দিচ্ছেন মেসি। গত ৭ বছরে কখনোই রোনালদোকে ভোট দেননি তিনি। কিন্তু এবার তার তিনটি ভোটের একটি গেছে রোনালদোর পক্ষেই। মেসির বাকি দুই ভোট গেছে লুকা মদ্রিচ ও কিলিয়ান এমবাপ্পের পক্ষে।

মেসি রোনালদোকে ভোট দিলেও রোনালদো কিন্তু মেসিকে ভোট দেননি। রোনালদোর তিন ভোট গেছে রিয়াল সতীর্থ রাফায়েল ভারান, মদ্রিচ ও ফ্রান্সের আঁতোইন গ্রিজমানের পক্ষে।

AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.