মুশফিকুর ১৪৪, তামিম : অবিশ্বাস্য

Facebook
একটু আগে প্লাস্টার মোড়ানো হাতটা ঝুলছিল স্লিংয়ে। তামিম ইকবালের এশিয়া কাপ শেষ, এ ম্যাচ তো দূরের কথা। ৯ম ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজুর রহমান আউট হলেন, অথচ মুশফিকুর রহিম উঠছিলেন না! তামিম নামছেন ব্যাটিংয়ে! এটা এমন এক মুহুর্ত, যখন ক্রিকেট জীবনকে ছাপিয়ে যায়! তামিম নামার পর একাই আরও ৩২ রান তুললেন মুশফিক, স্কোরকার্ডে না লেখা থাকলেও ওই প্রতিটি রানে অবদান ছিল তামিমের। তামিম এদিন ২ রানে অপরাজিত ছিলেন না, তামিমের এমন ব্যাটিংকে ধরে রাখার মতো স্কোরকার্ডই তো নেই! 
AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.