বিশ্বকাপের হটফেভারিট ব্রাজিল এবার আর আগের সেই ভুল করতে চায় না
২০১৪ বিশ্বকাপে ব্যাপক ভরাডুবি হয়েছিল ব্রাজিলের। সেটাও মাত্র ২টি ম্যাচেই। সেমিফাইনালে জার্মানীর কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারতে হয়েছে দলটিকে। আর সেই হার থেকেই শিক্ষা নেয়ার কথা জানালেন ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা।
২০১৪ সালের সেমিফাইনালে সাসপেনশনের কারনে জার্মানীর বিপক্ষে খেলতে পারেনি সিলভা। ইনজুড়ির কারনে ম্যাচে ছিল না নেইমার। দুই তারকার অবর্তমানে পুরো ব্রাজিলেই দেখা গিয়েছিল দুর্ভিক্ষ।
এবার আরো একটি বিশ্বকাপের সামনে দাড়িয়ে ব্রাজিল। এবারো সেই জার্মানীর সাথেই বিশ্বকাপের হটফেভারিট ব্রাজিল। আর এবার আগের সেই ভুল করতে চাননা এই তারকা।
এক সাক্ষাৎকারে সিলভা বলেন, প্রতিটি দিনই আপনি কিছু না কিছু শিখবেন। পেশাদারীত্বে, ব্যক্তিগত ভাবে এমনকি মানসিক ভাবেও। কারন, এটা খুবই গুরুত্বপূর্ন আপনার কাছে।
সিলভা বলেন, অনেক সময় আমরা অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করি। কিন্তু আমরা পাড়িনা। ব্যক্তিগতভাবে আমি সেটা চাইওনা। প্রাকৃতিক ভাবে যা ঘটে আমি সেটাকেই সমর্থন করি। ভালো বা মন্দ যাই ঘটুক তা প্রাকৃতিক। আমাদের সেখান থেকে শিক্ষা গ্রহন করা উচিত।
তিনি বলেন, ২০১৪ সালের পর আমরা অনেক কিছু শিখেছি। আমরা আশা করি ২০১৮ সালটি একেবারেই ভিন্ন হবে ব্রাজিল জাতীয় দলের জন্য। আমাদের লক্ষ্যই হলো চ্যাম্পিয়ন হওয়া। তবে এই পথ খুবই দীর্ঘ। আমাদের যতটা সম্ভব, সবচেয়ে ভালো ভাবে এই পথ পাড়ি দিতে হবে।
