হিগুয়েনকে দলে রাখতে বাদ দিলো যে তারকা খেলোয়াড়কে আর্জেন্টিনা!



বিশৃঙ্খলার বেড়াজালে বন্ধী আর্জেন্টাইন ড্রেসিংরুম। সিনিয়র-জুনিয়রদের টিপ্পনিতে কোনঠাসা দলের ভাবমূর্তি। যাচ্ছে-তাই খেলে একেবারে খাদের কিনারায় টিম পারফরম্যান্স। বিশ্বকাপের গ্রুপ পর্বের দুই ম্যাচে একটি গোলের বিনিময়ে চারটি হজম করতে হয়েছে আলবেসেলিস্তাদের। আর দলের হয়ে একমাত্র গোলটি করেন আগুয়েরো।

কিন্তু কথা হচ্ছে এই আগুয়েরোকেই নাকি তৃতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে দেখা যাবে না! কারণ হিসাবে দেখানো হচ্ছে কোচের সঙ্গে তার অভ্যান্তরীণ কোন্দলকে। নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরা ম্যাচে আগুয়েরোর থেকে কোচ বেশি ভরসা করছেন হিগুয়াইনকেই। প্রথম দুই ম্যাচে হিগুয়াইন বেঞ্চে বসেই কাটান। বদলি হিসেবে নেমেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই জুভেন্টাস তারকা। হিগুয়াইনের ম্যাচে খেলার থেকে সবচেয়ে বড় আলোচনায় আগুয়েরোর সঙ্গে কোচের অন্তর্দ্বন্দ্ব।

আর এ নিয়ে কথাও বলেছেন আগুয়েরো। বলেছেন, ‘দেখা যাক, কোচ এ ব্যাপারে কী বলেন।’ এরপর থেকেই কোচের সঙ্গে তার গুঞ্জনের ডালপাল বাড়তে থাকে। যদিও আর্জেন্টাইন ফেডারেশনের প্রধান তাপিয়া জানিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে কোচের কোন প্রকার ঝামেলা হয়নি। কিন্তু সাম্পাওলি যে আগুয়েরোকে এই ম্যাচে প্রথম একাদশে নামাবেন না, সেটা এক প্রকার নিশ্চিত বলা চলে।

AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.