নেইমারকে পিএসজিতে রাখা নিয়ে যা বললেন খেলাফি


সাম্প্রতিক সময়ে আলোচিত খবর নেইমার ও রিয়াল মাদ্রিদ। বিভিন্ন গনমাধ্যমের খবর অনুযায়ী নেইমার রিয়াল মাদ্রিদেই আসবে। বিশ্বকাপের আগেই রিয়াল মাদ্রিদ নেইমারের সাথে চুক্তি সম্পন্ন করতে চায়। নেইমারের বাবাও নাকি পিএসজি মালিককে জানিয়ে দিয়েছে নেইমার রিয়াল মাদ্রিদে যেতে চান। তবে এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন পিএ্সজি মালিক নাসের আল খেলাফি।

খেলাফি বলেন, ২০০০ শতাংশ নিশ্চিত, নেইমার পিএসজিতেই থাকছে।

তিনি বলেন, স্পানিশ মিডিয়া গুলো অক্টোবর থেকেই বলা শুরু করেছে নেইমার পিএসজিতে সুখে নেই। এটা মিথ্যা। এসবের কোন সঠিক ভিত্তি নেই। তার সাথে আমাদের চুক্তি আছে এবং সে এখানেই থাকছে। মিডিয়াতে যা আসছে সেসবের কোনটাই নেইমারের কাছ থেকে আসেনি। সবকিছুই মিথ্যা। আমি নিশ্চিত, সে পিএসজিতেই থাকছে।

তবে প্যারিসে নেইমার বেশি দিন থাকবেনা সেটা জানেন পিএসজি প্রেসিডেন্ট নিজেও। তিনি বলেন, তারা জানে যে নেইমারকে প্যারিসে বেশিদিন ধরে রাখা যাবে না। তবে এটা পরিষ্কার যে, সেসব কিছুই এই মুহুর্তে ঘটবে না।
AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.