ব্রাজিলিয়ান ছাড়া কোন দলই দল নয়: মরিনহো

ব্রাজিলিয়ান ছাড়া কোন দলই দল নয়: মরিনহো



ব্রাজিলের সবচেয়ে বড় ভক্তদের মধ্যে একজনের নাম হোসে মরিনহো। ম্যানইউর এই কোচ যে ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রেমে পড়েছেন সেটা আরো একবার প্রকাশ্যেই জানিয়ে দিলেন। আগামী মৌসুমে ম্যানইউতে অবশ্যই কোন না কোন ব্রাজিলিয়ান ফুটবলার কিনবেন বলেই জানিয়েছেন মরিনহো।

বর্তমানে ব্রাজিলিয়ান তারকাদের মধ্যে মরিনহোর পছন্দের তালিকায় আছে সাখতার দানেষ্কের ফ্রেড এবং জুভেন্টাসের আলেক্স সান্দ্রো। এই দুই তারকার জন্য আগামী মৌসুমে ঝাঁপাবে মরিনহো এমনটাই ইঙ্গিতি দিলেন তিনি।

ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে মরিনহো বলেন, আমার মনে হয় ব্রাজিলিয়ান ফুটবলার ছাড়া কোন দলই দল নয়। আমি মনে করি তাদের প্রতিভা, যোগ্যতা এবং সৃজনশীলতা পরিমাপ করা যায়না।

মরিনহো বলেন, আমি অনেক ব্রাজিলিয়ান তারকার সাথে কাজ করেছি। আমি সেটা উপভোগ করেছি। তাদের ছাড়া গ্রেট দলও তৈরি করা যায় না।

আগামী মৌসুমে ম্যানইউতে ব্রাজিল তারকা আসবে কিনা এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেন, সত্যি বলতে, আমি তাদের সাথে কাজ করাটা উপভোগ করেছি। কে জানে হয়তো আগামী মৌসুমে ইউনাইটেডেও ব্রাজিলিয়ান তারকা আসবে। তবে সেটা উইলিয়ান হবে এমনটা বিশ্বাস করিনা। কারন, চেলসি তাকে ছাড়বে না।
AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.