বার্সার ভাগ্যনির্ধারণী ম্যাচ
একটু বেশি আগেভাগে হয়ে যাচ্ছে, না হলে বলা যেত, দেপোর্তিভো আলাভেসের মাঠে আজ কোপা ডেল রের ফাইনালের পোশাকি মহড়া।
কোপা ডেল রের ফাইনাল সেই ২৭ মে। এই আলাভেসই তাতে বার্সেলোনার মুখোমুখি হবে। আজ লিগেও মুখোমুখি দল দুটি। এত দিন আগে-পরে হওয়ায় হয়তো ‘ফাইনালের ড্রেস রিহার্সাল’ বলা যাচ্ছে না, তবে একটা জায়গায় দুটি ম্যাচের অনেক মিল—দুটিই প্রভাব ফেলবে দুটি শিরোপার নিষ্পত্তিতে।
স্প্যানিশ কাপের ফাইনাল নিয়ে কিছু বলার নেই। সেটি বার্সেলোনার হ্যাটট্রিক শিরোপা হতে পারে, আবার নিজেদের ইতিহাসে প্রথমবার ফাইনালে ওঠা আলাভেসের প্রথমও। কিন্তু আজ লিগে দুই দলের ম্যাচও প্রভাব ফেলতে পারে শিরোপার লড়াইয়ে। স্প্যানিশ লিগের যেমন ধরন, তাতে আজ জয় ছাড়া অন্য যেকোনো ফলই বার্সেলোনার শিরোপা-স্বপ্ন শেষ করে দিতে পারে।
শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে বার্সা, কিন্তু রিয়াল ম্যাচ খেলেছে দুটি কম। আজ ম্যাচ আছে জিদানের দলেরও, পয়েন্ট তালিকার তলানিতে থাকা ওসাসুনার মাঠে। বার্সা হারলে আর রিয়াল জিতলে দুই ম্যাচ কম খেলেই রোনালদোরা চার পয়েন্ট এগিয়ে যাবেন। বার্সার শিরোপার আশা তো তখন আর থাকে না বললেই চলে।
এই আলাভেসই মৌসুমের শুরুতে বার্সাকে ন্যু ক্যাম্পে হারিয়ে গেছে ২-১ গোলে। ফর্মও দুর্দান্ত মরিসিও পেলেগ্রিনোর দলের, গত ২০ নভেম্বরের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়েই হেরেছে মাত্র একটি ম্যাচে! আর বার্সেলোনাও লিগে প্রতিপক্ষের মাঠে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে ড্র করেছে ১-১ গোলে। মেসি-সুয়ারেজরা আজ অনুজ্জ্বল থাকলে বার্সার শিরোপা-স্বপ্নের এপিটাফ লেখা হয়ে যেতে পারে।
লিগে সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর সঙ্গে ম্যাচটি প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল হয়েছে রিয়ালের। পুরো একটি সপ্তাহ বিশ্রামে কাটানো রোনালদোরা আজ মেতে উঠতে পারেন গোল-উৎসবে। প্রতিপক্ষ ওসাসুনা যে পুরো মৌসুমে লিগে ম্যাচ জিতেছে মাত্র একটি, ২১ ম্যাচে গোল খেয়েছে লিগ সর্বোচ্চ ৪৬টি!
লিভারপুল-টটেনহাম: অঙ্কের হিসাব হয়তো ভিন্ন কিছু বলবে, তবে প্রিমিয়ার লিগে এখন চেলসি ছাড়া অন্য বড় দলগুলো সেরা চারের জন্যই লড়ছে। তাতে লিভারপুলের ভাগ্য লেখা হয়ে যেতে পারে আজ। ২০১৭ সালে এসে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচের মাত্র একটি জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল; লিগে পাঁচ ম্যাচে তিনটি ড্র, হার দুটি। মৌসুমের শুরুতে শিরোপার আশা দেখা দলটিই এখন তালিকার পাঁচে, সেরা চারের স্বপ্নও যেন রং হারাচ্ছে। তবে আজ ঘরের মাঠে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা টটেনহামের বিপক্ষে জয় আবার সেই স্বপ্নে রং চড়াতে পারে। যদিও মরিসিও পচেত্তিনোর দলের ফর্ম দুর্দান্ত, লিগে সর্বশেষ নয় ম্যাচে অপরাজিত স্পাররা। এএফপি, গোলডটকম।

কোন মন্তব্য নেই